ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুকে ডেকে নিয়ে বন্ধুকে হ/ত্যা, এলাকায় চাঞ্চল্য

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৫১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুকে ডেকে নিয়ে বন্ধুকে হ/ত্যা, এলাকায় চাঞ্চল্য

শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধু’কে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আরেক বন্ধু। রোববার (২৪ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার গেরাপঁচা গ্রামে এ ঘটনা ঘটে। ভয়াবহ এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে নালিতাবাড়ীর জনপদ। নিহত যুবক উপজেলার ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে তুলা মিয়া (৩৮)। আর হত্যাকারীর নাম নাজমুল হক (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া ও নাজমুল দীর্ঘদিন একসাথে চলাফেরা করত এবং তারা বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। ঘটনার দিন রাতে নাজমুল বাড়িতে ডেকে নিয়ে প্রথমে একসাথে খাওয়া-দাওয়া করে। এরপর হঠাৎ তুলা মিয়াকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে নাজমুল। এসময় তুলা পালানোর চেষ্টা করলে ধানক্ষেতে পড়ে গেলে তাকে সেখানেও উপর্যুপরি কুপিয়ে হত্যা করে নাজমুল। পরে স্থানীয়রা তুলা মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে নাজমুল পালিয়ে গেলেও ভোরে তার এক সহযোগী নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, হত্যার কারণ স্পষ্ট নয়, তবে অর্থনৈতিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুকে ডেকে নিয়ে বন্ধুকে হ/ত্যা, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:১৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫