ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দলীয় শৃঙ্খলা ভ ঙ্গে র অভিযোগে যুবদলের দুই নেতাকে ব-হি-ষ্কা-র!

মোঃ কামরুল ইসলাম কামন বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৬:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৫৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দলীয় শৃঙ্খলা ভ ঙ্গে র অভিযোগে যুবদলের দুই নেতাকে ব-হি-ষ্কা-র!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম। বহিষ্কৃতরা হলেন ৭নং দেবনগড় ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল এবং ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) নাজমুল ইসলাম সোহেলকে এবং বৃহস্পতিবার (২১ আগস্ট) আব্দুল জলিলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে উপজেলা যুবদলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে স্বাক্ষর করেন আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান জানান, তদন্তে দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি সুশৃঙ্খল দল ও পরিবেশ চাই। বিশেষ করে আব্দুল জলিলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। তার বিরুদ্ধে চলমান বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের মামলাও রয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। আশা করছি, এ সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হবে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দলীয় শৃঙ্খলা ভ ঙ্গে র অভিযোগে যুবদলের দুই নেতাকে ব-হি-ষ্কা-র!

আপডেট সময় : ০৬:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫