ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ার ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ নাটোরে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে এরিয়া ম্যানেজারের টাকা ছিনতাই সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম আর নেই! চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১ ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু শিবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার

রাজশাহীতে অবৈধ নির্মাণ, দখল ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে আরডিএ’র অভিযান

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৭৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অবৈধ নির্মাণ, দখল ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে আরডিএ’র অভিযান

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অবৈধ দখল, নকশা বহির্ভুত ভবন নির্মাণ ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) অভিযানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পদ্মা আবাসিক এলাকায় প্লটের লিজ দলিলের শর্ত ভংগ করে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাকারী ৯টি প্লটের লিজ গ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

পদ্মা আবাসিক এলাকায় নির্মাণাধীন দু’টি ভবন পরিদর্শন কালে কোন ধরণের ব্যত্যয় না করে অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণের জন্য ভবন মালিককে অথরাইজড অফিসার মো: আব্দুল্লাহ আল তারিক নির্দেশ প্রদান করেন এবং বলেন, নির্মাণে কোন ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশের রাস্তায় অবৈধভাবে দখল করে চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনাকারী হোটেল মালিক ও বাস কাউন্টারের টিকিট বিক্রিতাদেরকে উচ্ছেদ করে গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশ পথ দখল মুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার মো: বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার মো: নাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযানের বিষয়ে এস্টেট অফিসার বলেন, জনদূর্ভোগ কমাতে আমাদের সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইনের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুন্দর নগরী গড়তে জনস্বার্থে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এই অভিযান অব্যাহত থাকবে।

August 21, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অবৈধ নির্মাণ, দখল ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে আরডিএ’র অভিযান

আপডেট সময় : ০৩:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫