নাটোরে রেনেসাঁ অর্গানাইজেশ এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ
- আপডেট সময় : ০৪:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৫৮২ বার পড়া হয়েছে

নাটোরে রেনেসাঁ অর্গানাইজেশ এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ
নাটোরে রেনেসাঁ অর্গানাইজেশ এর পক্ষ থেকে আধুনিক ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নাটোর শহরের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাপাতালে রেনেসাঁ অর্গানাইজেশনের আয়োজনে নাটোরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন এর হাতে হুইল চেয়ার বিতরন করেন রেনেসাঁ অর্গানাইজেশনের সদস্য বৃন্দরা।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রেনেসাঁ অর্গানাইজেশনে এর উপদেষ্টা ফরহাদ আলী দেওয়ান শাহিন, রেনেসাঁ অর্গানাইজেশনে সভাপতি শহিদুল্লাহ সোহেলে,দপ্তর সম্পাদক দুলাল আহম্মেদ, রেনেসাঁ অর্গানাইজেশনের সহ সভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল, সানোয়ার হোসেন তুষার, সাজ্জাদ হোসেন সোহাগ, সালাউদ্দিন মাসুদ, ওমর ফারুক, আমানত উল্লাহ, ছাব্বির হোসেন চপল, আনিলা ইসলাম, রাবেয়া খাতুন রুনি সহ রেনেসাঁ অর্গানাইজেশনের সদস্য বৃন্দ।























