ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

পোষ্য কোটা পুনর্বহাল ও বৈষম্য দূরীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৫৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোষ্য কোটা পুনর্বহাল ও বৈষম্য দূরীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল ও সকল বৈষম্য দূরীকরণের দাবিতে ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা ছাড়া কিছু বিভাগের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়। এছাড়া দাবি না মানা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক বলেন, পৃথিবীর সব দেশেই যুগে যুগে প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল স্টেকহোল্ডার এবং শিক্ষক ও কর্মকর্তারা তাদের সেবা প্রদান করেন। আমার স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সবকিছুর দায়িত্ব সরকারকে নিতে হবে।” তিনি আরও বলেন, “শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করা ছিল অমানবিক আচরণ। প্রশাসনের প্রতি আহ্বান, এক মাসের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে সমঝোতায় আসতে হবে।

উর্দু বিভাগের অধ্যাপক আতোয়ার রহমান বলেন, আমরা নতুন কোনো দাবি নিয়ে সমাবেত হইনি। বরং আমাদের অধিকার পুনরায় চালুর দাবিতে দাঁড়িয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে সন্তানদের বঞ্চিত করা বৈষম্য ছাড়া কিছু নয়। যদি এক সপ্তাহের মধ্যে দাবি মেনে নেওয়া না হয়, তবে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘটে যাবো।

ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, রাত ১০টার মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে আগে যেটা ছিল (পোষ্য কোটা) তা ফিরিয়ে আনতে হবে। ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পোষ্য কোটা পুনর্বহাল ও বৈষম্য দূরীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

আপডেট সময় : ১২:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫