ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

পঞ্চগড়ে চাকুরি ব/ঞ্চি/ত হরিজন সম্প্রদায়ের বি-ক্ষো-ভ মানববন্ধন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৪৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে চাকুরি ব/ঞ্চি/ত হরিজন সম্প্রদায়ের বি-ক্ষো-ভ মানববন্ধন

পঞ্চগড়ে চাকুরি প্রার্থী পরিচ্ছন্নতা কর্মী পদে হরিজন সম্প্রদায়ের লোককে নিয়োগ না দিয়ে, হিন্দু ও মুসলমানকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে, বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদ। মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে জেলা জজ কোর্টের সামনে থেকে বিক্ষোভ নিয়ে আসে তারা। বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চাকুরির দাবী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও আন্দোলন অব্যাহত ছিল তাদের।

চাকুরি প্রার্থী চাদনি রানী বাসফোর বলেন, নিয়ম অনুযায়ী আবেদন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।১৭ জন প্রার্থীর মধ্যে আমি একাই হরিজন নারী প্রার্থী। তারপরও আমাকে না দিয়ে হিন্দু ও মুসলমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ বন্ধ করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক।

বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদ পঞ্চগড়ের সভাপতি রামু বাসফোর বলেন,আমাদের ভাই-বোনরা পরীক্ষা দিয়েছিল কিন্তু একজনকেও চাকুরি দেয়নি। এর আগে আমরা পরীক্ষা ছাড়া নিয়োগ পেয়েছি।নীলফামারীর আমাদের লোকদের সাথে কথা হয়েছে, পঞ্চগড়ের এই জেলা প্রশাসক সেখানে থাকা কালীন সময়ে হরিজন সম্প্রদায়ের লোককে না নিয়ে অন্য ধর্মের লোককে নিয়েছিল।সেখানেও মানববন্ধন হয়েছিল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদের,সাধরন সম্পাদক ডালিম বাসফোর,ছবিতা বাসফোর, চন্দন লাল বাসফোর, প্রমূখ।তারা বলেন, বাংলাদেশে বংশ পরম্পরায় আদি পেশাজীবি হিসেবে পরিচ্ছন্নতার কাজ এই জনগোষ্ঠী করে আসছে।পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মী হিসেবে নগরের পবিত্র দায়িত্ব পালন করে আসছে তারা। কিন্তু বেঁচে থাকার নূন্যতম অধিকার থেকে হরিজনরাই বঞ্চিত।জাত পেশা হিসেবে এই কাজে হরিজনদের অগ্রাধিকার থাকা শর্তেও সর্বক্ষেত্রে আমরাই বঞ্চিত হচ্ছি।বিভিন্ন কারণে বিকল্প পেশায়ও আমাদের যাওয়া সম্ভব হয় না। বৃহত্তর সমাজে আমরা ঘৃণা, বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছি। সম্প্রতির নিয়োগটি বাতিল করে আমাদের নিয়োগ দেওয়া হোক।না হয় আমাদেরকে মাদক বিক্রির লাইসেন্স দেওয়া হোক। মানববন্ধনে অংশ নেয়-হরিজন সম্প্রদায়ের অর্ধশতাধিক লোকজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে চাকুরি ব/ঞ্চি/ত হরিজন সম্প্রদায়ের বি-ক্ষো-ভ মানববন্ধন

আপডেট সময় : ০৪:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫