লালপুরে প্রয়াত ফজলুর রহমান পটলের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৪৭৩ বার পড়া হয়েছে

লালপুরে প্রয়াত ফজলুর রহমান পটলের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত
উত্তরবঙ্গের বলিষ্ঠ নেতৃত্ব নাটোর ইতিহাসের প্রথম মন্ত্রী বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের ৩ বার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত ফজলুর রহমান পটলের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নাটোরের লালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর এলাকায় তার নিজ বাসভবনে লালপুর উপজেলা ও গোপালপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রীর বড় ছেলে লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন, সাবেক লালপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফুল আলম লুলু, ২ নং ঈশ্বরদী ইউনিয় বিএনপির সাবেক আহবায়ক রফিকুল ইসলাম, দুড়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ার ম্যান ইসমাইল হোসেন,লালপুর উপজেলা ছাত্রদলের যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ সহ লালপুর ও বাগাতিপাড়ার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, লালপুর বাগাতিপাড়া তথা উত্তরবঙ্গের বলিষ্ট কষ্ঠস্বর ও নেতৃত্বে নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী ছিলেন, ফজলুর রহমান পটল। তার হাত ধরেই উত্তরবঙ্গের উন্নতি সাধিত হয়েছে। তিনি শুধু বিএনপির উপদেষ্টার মন্ডলির সদস্যই ছিলেন না তিনি সফল রাজনৈতিক ব্যাক্তিও ছিলেন। তাই তার দেখানো রাজনৈতিক পথে লালপুর বাগাতিপাড়ায় রাজনীতি চলবে, এমনটাই আশা করেন বক্তারা।




















