ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

নালিতাবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ১০ বাংলাদেশিকে হস্তান্তর

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৩৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নালিতাবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ১০ বাংলাদেশিকে হস্তান্তর

সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ এবং ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে এ হস্তান্তর সম্পন্ন করা হয়।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। পরে ভারতীয় পুলিশ আটক করে তাদের। রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। রাতেই বিজিবি নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। হস্তান্তরকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরণ লাকড়া (২৮), অনিতা রানী (২৬) ও নন্দিনী লাকড়া (০২)। এছাড়া একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবর্তী (১০), বিষ্ণুপ্রিয়া (৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, হস্তান্তরকৃতদের বাড়ির ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ১০ বাংলাদেশিকে হস্তান্তর

আপডেট সময় : ০৭:২১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫