ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩

বোদায় নানা অনিয়মের অভিযোগে ক্লিনিকসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৪২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় নানা অনিয়মের অভিযোগে ক্লিনিকসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ের বোদায় টেকনিশিয়ান না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা, তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ল্যাব পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার শহরের ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন, পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা।

অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের জননী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে টেকনিশিয়ান না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা, তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ল্যাব পরিচালনার দায়ে ২০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখার দায়ে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার এবং তাপমাত্রা সংরক্ষণ না করে ওষুধ রাখা, সৌজন্য স্যাম্পল ওষুধ রাখার দায়ে তিথি ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদ প্রদান ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী কর্তৃপক্ষ।
এসময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বোদা বাজার এলাকার তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে আমরা ভোক্তাদের সচেতনতার সাথে পণ্য দ্রব্য ক্রয়সহ নাগরিক সেবা নিতে পরামর্শ দিয়েছি। জনস্বার্থে ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় নানা অনিয়মের অভিযোগে ক্লিনিকসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫