ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

পঞ্চগড়ে নয় দিনে তিন উপজেলায় চার খু-ন

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৩৯৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে নয় দিনে তিন উপজেলায় চার খু-ন

পঞ্চগড় জেলা দীর্ঘদিন ধরে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত করেছে। কয়েকদিন আগে দেবীগঞ্জের একটি কলেজের ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়। তার রেশ কাটতে না কাটতেই টুনিরহাট এলাকায় এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। সর্বশেষ গত রাতে পঞ্চগড় সিনেমা হল এলাকায় আরেকটি মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এনিয়ে পঞ্চগড়ে ৩ উপজেলায় ৯ দিনে ৪ খুন হয়েছে। এরমধ্যে গত রাতে ছুরিকাঘাতে জাবেদ উমর জয় (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় বাজারের সিনেমা হল মার্কেটের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় রাত থেকেই শহরে উত্তেজনা দেখা দেয়। দোকানপাট বন্ধ করে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শহরের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করে তার প্রতিবেশী, সহপাঠী ও বন্ধুরা।

অন্যদিকে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। গেল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বুধবার (৩০ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। নিহত হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি আল হাবিব। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাতে পরিত্যক্ত ওই ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারের সময় শিশুটির গলায় একটি শার্ট পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল।

অন্যদিকে বুধবার (৩০ জুলাই) সকালে দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে কলেজ ছাত্রী সুলতানা আক্তার (রত্না) মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহ দেখে খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। মরদেহ উদ্ধারের সময় রত্নার গলায় দাগ পাওয়া যায় এবং তার হাতে মোবাইল ফোনের কাভার ও কাপড়ের ব্যাগ ছিল।পুলিশ তদন্তে রত্নার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে, যেখানে মহাদেবের সাথে প্রেমের সম্পর্ক ও তার সাথে চলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এ ছাড়া রত্নার ব্যবহৃত দুইটি মোবাইল নাম্বারের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়।

বুধবার (৩০ জুলাই) দুপুরে একই ইউনিয়নের পুণ্ডিপাড়া গ্রামের খোকা বর্মনের ছেলে মহাদেব রায়কে পুলিশ থানা হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে মহাদেব হত্যার দায় স্বীকার করে জানায়, রত্না দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু তার পরিবার অন্যত্র মহাদেবের বিয়ে ঠিক করে ফেলে। এতে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় ঘটনার রাতে মহাদেব রত্নাকে বাইরে ডেকে নিয়ে বিয়ে নিয়ে তর্কে জড়ান। একপর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে মোবাইল ফোন ভেঙে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারের পাশে একটি পরিত্যক্ত স’মিল থেকে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার টুনিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ঝাকুয়াপাড়া এলাকার মৃত কালুয়ার ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রফিকুল ইসলাম বছরের পর বছর এই পরিত্যক্ত স’মিলে থাকতেন তিনি। তার স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন, তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। মেয়ে দুটির বিয়ে হয়েছে । তবে তিনি তার পরিবারের সাথে থাকেন না। অনেকেই বলছেন হয়তো পারিবারিক কলহের জেরে বাড়ি ছেড়েছেন রফিকুল ইসলাম ডুবু।

August 7, 2025
পঞ্চগড়ে নয় দিনে তিন উপজেলায় চার খু-ন
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে নয় দিনে তিন উপজেলায় চার খু-ন

আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫