ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

ঝিনাইগাতীতে মাহবুব আলী খাঁন এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও দোয়া মাহফিল

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৫১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে মাহবুব আলী খাঁন এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও দোয়া মাহফিল

শেরপুর ঝিনাইগাতীতে বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং কৃষি মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খাঁন-এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার সদরের মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে মাহবুব আলী খান স্মৃতি সংসদ মালয়েশিয়া’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”মাহবুব আলী খাঁন” ছিলেন, দেশপ্রেমিক, সৎ, দক্ষ ও সাহসী এক যোদ্ধা। তিনি দেশের সেবায় তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর মতো দেশপ্রেমিক রাজনীতিতে বিরল। আগামী প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ তুলে ধরতে হবে,তাহলেই এই জাতি উপকৃত হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্যও কল্যাণ কামনা করছি। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, নন্নী আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামান। পরিশেষে, মাদ্রাসার ইয়াতিম শিক্ষার্থীসহ সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

উল্লেখ্য, মরহুম মাহবুব আলী খাঁন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বেয়াই এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে মাহবুব আলী খাঁন এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫