ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু হয়নি, দুর্ভোগে ১৫ হাজার মানুষ নলডাঙ্গায় দোকান নির্মাণ ঘিরে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ”

পঞ্চগড়ে একটি পরিত্যক্ত স’মিল থেকে এক বৃদ্ধের গ-লা-কা-টা লা*শ উদ্ধার

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৬৭১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে একটি পরিত্যক্ত স’মিল থেকে এক বৃদ্ধের গ-লা-কা-টা লা*শ উদ্ধার

পঞ্চগড়ের একটি পরিত্যক্ত স’মিল থেকে রফিকুল ইসলাম ডুবু নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারের ওই পরিত্যক্ত স’মিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম উপজেলার ঝাকুয়াপাড়া এলাকার মৃত কালুয়ার ছেলে এবং টুনিরহাট বাজার এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের বরত দিয়ে পুলিশ জানায়, রফিকুলের স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন। তার দুইটি বিবাহিত মেয়ে রয়েছে। তবে রফিকুল ইসলাম বছরের পর বছর এই পরিত্যক্ত স’মিলে থাকতেন। পরিবারের কারও সাথে তার কোনো যোগাযোগ ছিলনা। তারা আরো জানায়, পরিত্যক্ত স’মিলে পাশের একটি বেকারি হোটেল ও বেকারি কারখানা জন্য কাঠের খড়ি কিনে এনে সেখেনে রাখতেন বেকারি ও হোটেল মালিক। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাচ্চা নামের এক কাঠুরিয়া কাঠে খড়ি কাটতে এসে সেখানেরফিকুল ইসলাম ডুবু’র গলাকাটা লাশ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ডুবু’র গলাকাটা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সিআইডি ও পিআইবি যৌথভাবে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও যেকোনো ক্লু পাওয়ার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। সংবাদটি লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে একটি পরিত্যক্ত স’মিল থেকে এক বৃদ্ধের গ-লা-কা-টা লা*শ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫