নলডাঙ্গায় রেল লাইনে শিকল তালা লাগিয়ে না-শ-ক-তার চেষ্টা
- আপডেট সময় : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৬৪২ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় রেল লাইনে শিকল তালা লাগিয়ে না-শ-ক-তার চেষ্টা
নাটোরের নলডাঙ্গায় রেলস্টেশন রেল লাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রেখে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। রবিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মাধনগর রেল স্টেশন সংলগ্ন পলাশীতলা নামক এলাকায় রেল লাইনে তালাবদ্ধ শিকল পেঁচানো অবস্থায় দেখে স্থানীয়রা রেল স্টেশন কর্তৃপক্ষ ও নলডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিকলটি কেটে রেললাইনকে শংকামুক্ত করেন।
স্থানীয় বাজারের ব্যবসায়ী কয়েকজন বলেন, তারা বাজার থেকে বাড়ি ফেরার সময় স্টেশনের দক্ষিনে পলাশীতলায় রেলে শিকল ও তালা দেখতে পেয়ে সাথে সাথে বিষয়টি প্রসাশনকে অবগত করেন।
নাটোরের নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম বলেন,ঘটনার খবর শুনে পুলিশ ছুঁটে যায়। পরে আত্রাই থেকে মিস্ত্রি এনে শিকল কেটে লাইন সচল করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা রেল লাইনে তালাবদ্ধ শিকল লাগিয়েছিলো।



















