ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

পঞ্চগড়ে খাদ্য-বান্ধব কর্মসূচী আওতায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৩৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে খাদ্য-বান্ধব কর্মসূচী আওতায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে লটারির মাধ্যমে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে মোট ২৬টি পয়েন্টের বিপরীতে ডিলার পদে ১৭১ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ভুলত্রুটির কারণে ১৯টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ১৫২ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়। প্রতিটি পয়েন্টের জন্য একজন করে মোট ২৬ জন ডিলারকে নিয়োগ দেওয়া হয়।

লটারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন। এসময় তিনি বলেন, “লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এতে জনবিশ্বাস অর্জন হয় এবং অনিয়মের কোনো সুযোগ থাকে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশীদ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্ধারিত বিধি-বিধান মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই লটারির আয়োজন করা হয়। অংশগ্রহণকারী প্রার্থীরাও লটারির স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশংসা করেছেন।

নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ডিলাররা খুব শিগগিরই সরকার নির্ধারিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

August 3, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে খাদ্য-বান্ধব কর্মসূচী আওতায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

আপডেট সময় : ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫