রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁ/দা/বা/জ আটক
- আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৪৩৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁ/দা/বা/জ আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে শনিবার (২ আগস্ট) ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম এর নেতৃত্বে সেনা টহল দল উপজেলায় মাদ্রাসা মোড় হতে অভিযান চালিয়ে ভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রাজু মিয়া (২৬) দোশিয়া রাজবাড়ি এলাকার আইনুল হকের পুত্র আনোয়ার হোসেন (ছোটুন) (২৭) কে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে এরা বিভিন্ন যানবাহন থেকে চঁাদা আদায় করে আসছিল গতকাল ট্রাকচালক এর নিকট হতে চাঁদা আদায়ের রশিদসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই পৌরসভার নামে লোড আনলোড ও ট্রাকট্যাংকলড়ির চাঁদা আদায় করে আসছিলো। কিন্তু পৌরপ্রশাসক তা বন্ধ করে দেয়, এরপরেও তারা যানবাহন থামিয়ে টাকা আদায় করছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। চঁাদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আগামিতেও চলমান থাকবে বলে ক্যাম্প কমান্ডার মেজর নাঈম জানান।
এপ্রঙ্গে ট্রাকট্যাংকলড়ির সম্পাদক শাহাবুদ্দিন বলেন, আটককৃত দূজনে আমাদের সংগঠনের চালান ও পৌরসভার লোডআনলোডের চঁাদা আদায় করছিল। কিন্তু পৌরকর ও আমাদের সংগঠনের চঁাদা আদায় বন্ধ রয়েছে। আমাদের না জানিয়ে গোপনে তারা একাজটি করছিল। এজন্য সংগঠন দায়ি নহে।
এপ্রসঙ্গে থানা অফিসার ইনচাঁজ আরশেদুল হক বলেন আটককৃত দূজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের কে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।




















