ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল ঝিনাইগাতী উপজেলা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল ঝিনাইগাতী উপজেলা

শেরপুরের ঝিনাইগাতীর রাজনীতিতে এক পরিচিত ও জনপ্রিয় মুখ মো. আমিনুল ইসলাম বাদশা। ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান, পরবর্তীতে তিনবারের উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি সাধারণ মানুষের মনে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। সেইসঙ্গে তিনি উপজেলা বিএনপি’র দুই বারের সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা বিএনপি’র দুই বারের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বহিস্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশা বলেন, সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিএনপি’র অনেক নেতাই প্রার্থী হলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি দলটি। তবে শেরপুর-৩ আসনের কতিপয় রাজনৈতিক ব্যক্তি ও তৎকালীণ জেলা বিএনপি তাদের উদ্দেশ্য হাসিল করতে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে দল থেকে বহিস্কারের প্রস্তাব পাঠায় কেন্দ্রে। সেই প্রস্তাব মোতাবেক আমাকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করেন। পরে আমি আমার বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্যে বারংবার কেন্দ্রে গিয়ে প্রত্যাহারের চেষ্টা করলেও ওই গুষ্টিটি ব্যাপক ভাবে বিরোধিতা করে আসছে বলেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করাতে পারি নাই আমি।

তবে বাদশা’র বহিস্কারাদেশ প্রত্যাহার না করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঝিনাইগাতী উপজেলাবাসী। তাদের দাবি,বাদশা শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি নন,তিনি একজন সেবক, একজন নিঃস্বার্থ জননেতা। যেকোনো দুর্যোগে কিংবা উন্নয়নমূলক কাজে তার অবদান অস্বীকার করার কোন উপায় নেই।

উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, দলমত নির্বিশেষে বিএনপি’র এই বর্ষীয়ান নেতা, কর্মি ও ভোটাররা বলছেন, ঝিনাইগাতীর বিএনপিতে স্বচ্ছতা আনতে বাদশা’র কোন বিকল্প নেই। তাই বাদশা’র বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে গত প্রায় এক মাস ধরে চলছে সভা ও সমাবেশ। আবার অনেকেই বলছেন, “বাদশা ভাই যদি দলে না থাকেন, তবে আমরা বিএনপি’র নেতাকর্মীরাই নির্যাতনের শিকার হবো। সেইসাথে শেরপুরে-৩ আসনটিও বিএনপি হারাতে পারে।

স্থানীয় এক রাজনৈতিক বিশ্লেষক জানান, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এমন জনপ্রিয় একজন নেতাকে বাদ দেওয়া দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে উত্তাল হয়ে উঠেছে পুরো উপজেলাবাসী।

অনেকেই বলছেন, দলের উচিত, গণমানুষের নেতা আমিনুল ইসলাম বাদশা’র বহিস্কারাদেশ প্রত্যাহার করে ঝিনাইগাতী উপজেলা বিএনপিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল ঝিনাইগাতী উপজেলা

আপডেট সময় : ০৮:১৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫