ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

শেরপুরের ঝিনাইগাতীতে ‘প্রশাখা’র ২০ বছর পূর্তি উদযাপন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৪৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে ‘প্রশাখা’র ২০ বছর পূর্তি উদযাপন

শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দুই দশক পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন ‘প্রশাখা’-র ২০ বছর পূর্তি। শুক্রবার (১ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সামাজিক সংগঠন ‘প্রশাখা’দুই দশক ধরে যেভাবে মানবিক সহায়তা, শিক্ষা, সচেতনতা ও সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন উদ্যোগ আমাদের সমাজকে এগিয়ে নিতে সহায়ক।

অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের সদস্য, আমন্ত্রিত অতিথি,স্থানীয় জনপ্রতিনিধি,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা ছাড়াও সংগঠনের কর্মীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে ‘প্রশাখা’-র বিগত ২০ বছরের কার্যক্রম তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত”প্রশাখা”ঝিনাইগাতী উপজেলার সামাজিক সচেতনতা, দরিদ্র সহায়তা, পরিবেশ সুরক্ষা ও শিক্ষাক্ষেত্রে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের ঝিনাইগাতীতে ‘প্রশাখা’র ২০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ১২:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫