ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

রাজু আহমেদ, সিংড়া, নাটোর:
  • আপডেট সময় : ০৮:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৫৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

নাটোরের সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিলেন সাব রেজিস্ট্রার। বুধবার দুপুরে সিংড়া সাব রেজিস্ট্রার কৌশলে এবং নিজ দক্ষতায় এই কাজটি করেন।

জানা যায়, সিংড়া উপজেলার সোয়াইর গ্রামের মৃত মোশারফ হোসেনের পুত্র মোঃ আরিফুল ইসলাম সাব রেজিস্ট্রারের এজলাসে একটি বিক্রয় কবলা দলিল দাখিল করেন। দলিলে সম্পত্তির বিক্রয় মূল্য দেখানো হয় ২ লক্ষ ৬১ হাজার টাকা। কিন্তু, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার অনুসন্ধান করে দেখেন, আরিফুল ইসলাম বিগত ফেব্রুয়ারি মাসে একই জমি ২১ লক্ষ টাকায় এনামুল হক নামীয় ব্যক্তির কাছে বায়না রেজিস্ট্রি করেন। তিনি সেই বায়না দলিলের তথ্য গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে কম মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করার অপচেষ্টা চালান।

এ বিষয়ে জানতে চাইলে সিংড়া উপজেলার সাব রেজিস্ট্রার আসিফ নেওয়াজ বলেন, এই অপতৎপরতা রুখে দেয়া সম্ভব হয়েছে। দলিলটি সঠিক মূল্যে এবং যথাযথভাবে সরকারি রাজস্ব ও ফিসাদি পরিশোধপূর্বক রেজিস্ট্রি করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ধরনের অপতৎপরতা রোধে তিনি কার্যালয়ের কর্মচারী, দলিল লেখক সহ জনসাধারণকে সচেতন থাকতে এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

উল্লেখ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন অধিদপ্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

আপডেট সময় : ০৮:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫