ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

রাণীনগরে ৮ বছরের শিশু কন্যার রহস্যজনক মৃত্যু

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৪৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ৮ বছরের শিশু কন্যার রহস্যজনক মৃত্যু

নওগাঁর রাণীনগরে তামান্না আক্তার (৮) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যু ঘিরে এলাকায় চলছে নানান জল্পনা কল্পনা। কেউ বলছে শিশুটিকে হত্যা করা হয়েছে, আবার কেউ বলছে শিশুটি বালতির পানিতে পরে মারা গেছে। বুধবার উপজেলার গুয়াতা মৃধাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শিশু তামান্না আক্তার ওই গ্রামের প্রবাসী রাজন মৃধার মেয়ে। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় রাণীনগর থানা পুলিশ শিশুটির লাশ (মরদেহ) উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শিশুর মা সানজিদা আক্তার জানান, বুধবার সকাল অনুমানিক ১০টার দিকে শিশু তামান্নাকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে যাই। এর কিছু পর বাড়িতে এসে তামান্নাকে খুঁজে না পেয়ে প্রতিবেশীরদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। এরপর বাড়ির মধ্যে গোসলখানায় গিয়ে দেখতে পাই প্রায় ৩০ লিটার পরিমান পানি ধারণ ক্ষমতা সস্পন্ন বালতির পানির মধ্যে উপর হয়ে পরে আছে তামান্না। তিনি দাবি করে বলেন, শিশুর শ্বাসকষ্ট ছিল। খেলার সময় হয়তো বালতির মধ্যে পরে মারা গেছে।

এদিকে শিশুর দাদা এরশাদ আলী দাবি করে বলেন, তামান্না স্থানীয় একটি মাদ্রাসায় ২য় শ্রেণিতে লেখাপড়া করেন। এত বড় শিশু বালতির পানিতে পরে ডুবে মারা যেতে পারেনা। তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালে তামান্নার মা সানজিদা আক্তারের সাথে প্রতিবেশী এরশাদ আলীর ছেলে রাজনের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। সানজিদা ওই গ্রামের সাজ্জাদ আলীর মেয়ে। এরপর ২০১৭ সালে তামান্না মাতৃগর্ভে থাকা অবস্থায় পিতা রাজন মালোয়েশিয়া চলে যান। তামান্নার জন্মের পর পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় গত ২০২০ সালে উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে শিশু তামান্না মায়ের কাছেই ছিলেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ৮ বছরের শিশু কন্যার রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫