ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

তেঁতুলিয়ায় পরিত্যক্ত ট য় লে ট থেকে ৬ বছরের শিশুর ম-রদে-হ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৪৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় পরিত্যক্ত ট য় লে ট থেকে ৬ বছরের শিশুর ম-রদে-হ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত টয়লেট থেকে আল হাবিব (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আল হাবিব উপজেলার শিলাইকুঠি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি আল হাবিব। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর রাতে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন। মরদেহটি ভাঙা ও পরিত্যক্ত টয়লেটের ছড়ানো ইটের ওপর পড়ে ছিল। নিজের পরনের শার্ট দিয়ে শিশুটির গলা পেঁচানো ছিল। মাথার পেছনেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আল হাবিবের বাবা আশরাফুল ইসলাম পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ঠিকভাবে চলাফেরা করতে পারেন না। পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এমন ঘটনায় এলাকাবাসী হতভম্ব। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সুরতহাল শেষে বুধবার (৩০ জুলাই) ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় পরিত্যক্ত ট য় লে ট থেকে ৬ বছরের শিশুর ম-রদে-হ উদ্ধার

আপডেট সময় : ০১:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫