ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

পঞ্চগড়ে ভূমিহীনের জমি দখলের পাযতারার অভিযোগ ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ভূমিহীনের জমি দখলের পাযতারার অভিযোগ ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে

পঞ্চগড় পৌর এলাকার কামাতপাড়ায় খাস জমিতে তিন দশক ধরে বসবাসরত এক ভূমিহীন পরিবার দখলের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ৫নং চাকলাহাট ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ও তার ভাই মমিনুল ইসলাম কর্তৃক ওই জমি জবরদখলের অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অথচ চার মাস আগেই এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।অভিযোগকারী মর্জিনা খাতুন জানান, পঞ্চগড় মৌজার খতিয়ান নং ০১ এর ১৫৩৫৭ (০.১০৮৭ একর) ও ১৫৩৫৬ (০.১৪৪ একর) দাগভুক্ত জমি সম্পূর্ণ খাস হিসেবে চিহ্নিত। তার পিতা ও পরিবার বিগত ৩০ বছর ধরে এই জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। হঠাৎ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার ভাই ওই জমি নিজেদের দাবি করে নির্মাণকাজ শুরু করলে পঞ্চগড় সদর ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগ দেওয়া হয়। ভূমি অফিস তাৎক্ষণিকভাবে দখলের কাজ বন্ধ করলেও এরপর থেকে শুরু হয় হুমকি ও হয়রানি।

মর্জিনা খাতুন জানান, “চার মাস আগেও লিখিত অভিযোগ দিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং বিবাদীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। জমি ছাড়তে রাজি না হলে প্রাণনাশের হুমকি দিচ্ছে, একাকী পেলে দেখে নেওয়ার ভয় দেখাচ্ছে।”

গত ৭ মার্চ ২০২৫ তারিখে বিবাদীরা সরাসরি ঘটনাস্থলে এসে গালিগালাজ ও মারমুখী আচরণ করে, এবং জোরপূর্বক জমি ছাড়ার হুমকি দেয়।তিনি আরও বলেন, “আমরা ভূমিহীন মানুষ, এই খাস জমিই আমাদের একমাত্র আশ্রয়। এখন সেটাও কেড়ে নিতে চাইছে। প্রশাসনের কাছে অনেক গেছি, কিন্তু আজও কোনো বিচার পাইনি।”

এ বিষয়ে দ্রুত তদন্ত করে ভূমিহীন পরিবারটির নিরাপত্তা নিশ্চিত ও দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মানবাধিকারকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে ৫নং ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবি বলেন, “এলাকায় অনেকেই ছাদপিটা (পাকা) ঘর তৈরি করেছে। আমি শুধু একটি টিনসেড ঘর করেছি।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন,“এক নম্বর খাস খতিয়ানের জমির বিষয়ে আমরা কাউকে কোনোভাবে লিজ দেইনি। যদি কেউ সেখানে দালান বা স্থায়ী নির্মাণ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে ভূমিহীনের জমি দখলের পাযতারার অভিযোগ ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫