ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ ভারতীয় আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা শহরের জাগপা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন জাগপা পঞ্চগড় জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক তফিজ উদ্দিন আহাম্মদ বেলাল।

এ সময় বক্তারা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে। আগস্ট বিপ্লব পরবর্তী তিন শতাধিক আন্দোলনে নেপথ্যে ষড়যন্ত্র ছিলো ভারতের। তাই অবিলম্বে ভারতীয় ষড়যন্ত্র বন্ধ করাসহ শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের দাবি জানান তারা। একই সাথে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার প্রতিবাদ ও তাকে ফেরত দেয়ার দাবিতে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেড়াও কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা।
এর আগে শহরের বিভিন্ন মার্কেটের দোকান ব্যাবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

আপডেট সময় : ০১:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫