সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নতুন হাজিদের সংবর্ধনা অনুষ্ঠান
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নতুন হাজিদের সংবর্ধনা অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নতুন হাজিদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ জুলাই উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে হাজিগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাজি সংগঠনের সভাপতি এজেড সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারী রজব আলী।
নবাগত হাজিগণের সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনূষ্ঠানে হাজি সংগঠনের সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহ-সভাপতি বখতিয়ার হোসেন, ইউনিয়ন সভাপতি একেএম ফজলুল হক, মজির উদ্দীন, কামরুজাম্মান, আনিসুর রহমান, পৌর সম্পাদক মানিক খাঁ, মোয়াল্লেম মাসুউদ আলম প্রমুখ।



















