ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

বি চা রে র মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাড় করাব-নাহিদ ইসলাম

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৩৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি চা রে র মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাড় করাব-নাহিদ ইসলাম

এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশ-ইন করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই পুশ-ইন এর বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বেলেছি, সীমান্তে কোন হত্যাকান্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোন পুশ-ইন আমরা মেনে নেব না। আমরা এও বলেছি,পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন, শেখ হাসিনাকে পুশ-ইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাড় করাব।

বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানা মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন,জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এসময় তিনি সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ ছাড়াও বন্যহাতির উপদ্রব, অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী স্বাস্থ্যসেবা সঠিকভাবে মানুষের অপ্রাপ্তি, কর্মসস্থানের অভাবসহ শেরপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এসময় তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। প্রশাসনে ঘাপটি মেরে বসে রয়েছে।

জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্র শিবিরসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।শেরপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই থানা মোড়ে এনসিপি’র নেতাকর্মীরা জরো হতে থাকেন। বিকেল পাঁচটার দিকে সমাবেশ শুরু হয়। এসময় থানা মোড় চত্বরে হাজারো মানুষের ঢল নামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বি চা রে র মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাড় করাব-নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৫:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫