ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩

দিনাজপুরে চেকআপ হাসপাতালে ভু-ল চিকিৎসায় রোগীর মৃ-ত্যু-র অভিযোগ

মোঃ লিটন হোসেন আকাশ, দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৪৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে চেকআপ হাসপাতালে ভু-ল চিকিৎসায় রোগীর মৃ-ত্যু-র অভিযোগ

দিনাজপুর শহরের একটি বেসরকারি স্পেশালাইজড হাসপাতালে ইনজেকশন নেওয়ার পর নার্গিস (৫৫) নামের এক নারী মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি কেন্দ্র করে রোগীর স্বজনরা চিকিৎসাজনিত গাফিলতির অভিযোগ তুলেছেন।

রোগীর পরিবারের দাবি, শনিবার ২৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টায় নার্গিস বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত শহরের একটি বেসরকারি চেকআপ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সহযোগী অধ্যাপক ডা. মাহবুব মোর্শেদ তমাল, বিভাগ: ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এর অধীনে ভর্তি হন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর সকালে রোগীর শারীরিক অবস্থা কিছুটা উন্নত দেখা যায়। ইসিজি করার পর চিকিৎসকরা জানান, একটি ইনজেকশন দিতে হবে যার মূল্য ৮০ হাজার টাকা এবং সেটি আইসিইউ ছাড়া দেওয়া যাবে না। রোগী নিজ পায়ে হেঁটে আইসিইউতে যান। ইনজেকশন দেওয়ার পরপরই তার অবস্থার অবনতি ঘটে এবং ২৬ জুলাই ২০২৫ দুপুর আনুমানিক ১২টায় নার্গিস মৃত্যুবরণ করেন।

স্বজনদের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরই নার্গিসের মৃত্যু হওয়ায় তারা একে ভুল চিকিৎসা বলে মনে করছেন। তারা এই মৃত্যুর পেছনে চিকিৎসকদের দায়িত্বহীনতাকে দায়ী করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, রোগীর চিকিৎসায় কোনো ধরনের ত্রুটি ছিল না। তারা বলেন, “নার্গিস পূর্ব থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার চিকিৎসা যথাযথ প্রটোকল অনুসরণ করেই করা হয়েছে।”

এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে।
গোপন সূত্রে জানা যায় ইনজেকশন ছিলোঃ Tenectaplase 5mg টেনেক্টপ্লেস ৫ মিঃগ্রাঃ।

মৃত ব্যক্তির ভাগিনা আইনজীবী জুয়েল ইসলাম জানায়, আমরা থানায় এসেছি মামলা করার জন্য এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুরে চেকআপ হাসপাতালে ভু-ল চিকিৎসায় রোগীর মৃ-ত্যু-র অভিযোগ

আপডেট সময় : ০৫:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫