ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে আটক ২ রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৭, বিপুল মাদক উদ্ধার নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মানুষ-হাতি সংঘাত কমানোর উদ্যোগ- শেরপুরে পরিবেশমন্ত্রী মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতার আহ্বান রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ৫৫ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

মহাদেবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় মহাদেবপুর থানায় এজাহার

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৫৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় মহাদেবপুর থানায় এজাহার

নওগাঁর মহাদেবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় মহাদেবপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে। উপজেলার মহিষবাথান গ্রামের মৃত খয়বর আলীর ছেলে আব্দুল মতিন মন্ডল বাদী হয়ে গত ২০ জুলাই এ এজাহার দায়ের করেন। যার নং ১৬।

এজাহার সূত্রে জানা যায়,আব্দুল মতিন মন্ডল কবলা দলিল মূলে যার নং – ৬১২৩/২০২৪,, জে এল নং ১০২, মৌজা- মহিষবাথান, প্রস্তাবিত খতিয়ান নং ২৪/১৪০৭, দাগ নং ২৬, ১৩৬ ও ২০, জমি ২২.৫ শতাংশ দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন।গত ১৮ জুলাই সকালে উপরোক্ত তফসিল বর্ণিত জমিতে তার কাজের লোক উপজেলার বনগ্রাম গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে নবীর উদ্দিন ওই জমিতে কাজ করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে এজাহার ভুক্ত আসামী উপজেলার চকচকি গ্রামের মৃত আসরুম এর ছেলে কফিল উদ্দিন, তার ছেলে ফিরোজ ও ফিরোজের স্ত্রী মুক্তা বেগম কাজের লোককে অতর্কিত ভাবে মারপিট শুরু করে। সে বাধা দিলে তারা তাকে হাসুয়া দিয়ে সজোরে আঘাত করলে তার আঙ্গুল কেটে যায়। তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জমির চারাগাছ গুলো সম্পূর্ণ নষ্ট করে চলে যায়। খবর পেয়ে সে ও তার শ্যালক উপজেলার মহিষবাথান গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের পুত্র জুয়েল সরদার কে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজের লোককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে উপরোক্ত আসামিরা পুনরায় তাদের উপর হামলা চালায়। এ সময় বাধা দিলে আসামিরা তাদের কাছে থাকা হাসুয়া দিয়ে জুয়েল সরদারের মাথায় আঘাত করে রক্তাক্ত যখম করে ও মোটরসাইকেলে ব্যাপক ভাংচুর চালায়। আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আহত নবীর উদ্দীন কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। জুয়েল সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়। উভয় ঘটনায় তাদের ৪০ হাজার টাকার ক্ষতি সাধিত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান,এজাহার দায়ের হয়েছে।তাদের দ্রুত আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় মহাদেবপুর থানায় এজাহার

আপডেট সময় : ০৪:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫