ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতার আহ্বান রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ৫৫ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু সাপাহারের জবই বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ পুঠিয়ায় স্বামীর ওপর ব্লেড দিয়ে হামলার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০-৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্তের আশঙ্কা বাগমারায় সড়ক নির্মাণে অনিয়ম: ১.৪৫ কিলোমিটারে নিম্নমানের সামগ্রীর অভিযোগ শ্রীবরদীতে ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু হয়নি, দুর্ভোগে ১৫ হাজার মানুষ নলডাঙ্গায় দোকান নির্মাণ ঘিরে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন।

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম এবং বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রমজান আলী।

নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব

প্রশিক্ষণে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার। তাই এ কার্যক্রম বাস্তবায়নে সবাইকে মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই মিলে শতভাগ নির্ভুলভাবে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে পারলে সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহজ হবে। পাশাপাশি এ কাজে সংশ্লিষ্ট সবার ইতিবাচক অবদান থাকবে।

পাঁচ ইউনিয়নের ৩০ জন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষণে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ও নেকমরদ ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গী উপজেলার চারোল, বড় পলাশবাড়ী ও পাড়িয়া ইউনিয়নের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।

এতে মোট ২৬ জন গণনাকারী ও চারজন সুপারভাইজার প্রশিক্ষণ গ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬