রাণীনগরে স্কুলের নৈশপ্রহরীকে কু-পি-য়ে জ/খ/ম
- আপডেট সময় : ০৪:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৩৭৫ বার পড়া হয়েছে

রাণীনগরে স্কুলের নৈশপ্রহরীকে কু-পি-য়ে জ/খ/ম
নওগাঁর রাণীনগরে আজাহার আলী (৩৫) নামে স্কুলের এক নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করেছে হামলাকারীরা। বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার মালশন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আজাহার আলীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত আজাহার আলী মালশন মন্ডলপাড়া গ্রামের মৃত মজিবর প্রমাণিকের ছেলে। তিনি মালশন-গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী।
স্থানীয় ও পারবিারিক সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে স্কুলের গেট খুলে বাহিরে বের হওয়ার সময় ৪ থেকে ৫ জন তার উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গ্রামবাসীরা অভিযুক্ত স্থানীয় বেলাল হোসেন ও আনোয়ার হোসেন নামে দুইজনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।
আহত আজাহার আলী বলেন, রাত ১২টার দিকে স্কুলের গেট খুলে বাহিরে বের হওয়ার সময় ৪ থেকে ৫ জন আমাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দুইজনকে চিনতে পারলেও বাঁকিদের চিনতে পারিনি। আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি বলেন, কয়েক বছর আগের তুচ্ছ একটি ঘটনায় তর্ক-বিতর্কের জেরে এমন হামলা চালাতে পারে বলে ধারণা করছি। আমি জড়িতদের কঠিণ শাস্তি চাই।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, আহতের স্ত্রী বৃহস্পতিবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় গ্রামবাসী দুইজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে স্থানীয় গ্রামবাসী, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও আহত আজাহারের পরিবারের সদস্যরা জড়িতদের কঠিণ শাস্তির দাবি জানিয়েছেন।




















