রাণীশংকৈলে লোকালয়ে ১১ কেজি ওজনের কচ্ছপ উসূক জনতার ভীড়
- আপডেট সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৪০১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে লোকালয়ে ১১ কেজি ওজনের কচ্ছপ উসূক জনতার ভীড়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লোকালয়ে আগের মতো কচ্ছপ আর তেমন দেখা যায় না। কুলিক নদী থেকে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে ১১ কেজি ওজনের কচ্ছপ ধরেছে স্থানীয়রা, সে কচ্ছপ দেখতে ভীড় জমায় উৎসুক জনতার।
জানাযায়, প্রতিদিনের ন্যায় কুলিক নদীতে বরশি দিয়ে মাছ ধরতে যায় সন্ধারই গ্রামের রমজান আলী, বাচোর গ্রামের নিমাই চন্দ্র ও দোশিয়া মমিন পাড়ার রাসেল। হঠাৎ রমজান আলী বরশিতে টান পড়লে তারা তিন জনেই পানিতে ঝাপ দিয়ে কচ্ছপটি (দুড়া) কে ধরে ফেলে। সে কচ্ছপটিকে এক নজর দেখার জন্য উসুক জনতা ভীড় জমায়।
এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল (ভারপ্রাপ্ত) বলেন, আমাদের এ অঞ্চলে কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে। আগের মতো আর দেখা যায়না এর কারণ জানতে চাইলে তিনি বলেন, যন্ততন্ত কিটনাশক প্রয়োগ করে এবং খাল বিলে পানি না থাকার কারণে কচ্ছপ আর দেখা যায় না। এজন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কচ্ছপ দেখার জন্য ভীড় জমিয়েছে।




















