ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সার পরিবহনের ঘটনায় ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা লালপুরে সাপের কামড়ের কথা বলে হাসপাতালে, পরে মৃত্যু; শরীরে মেলেনি কামড়ের চিহ্ন চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১২ পদক জয় লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে আটক ২ রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৭, বিপুল মাদক উদ্ধার নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মানুষ-হাতি সংঘাত কমানোর উদ্যোগ- শেরপুরে পরিবেশমন্ত্রী মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

বোদায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৪৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিমকারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

এসময় ভিসি আইসক্রিম কারখানার মালিক মফিদুল ইসলামকে ৫০ হাজার ও কাওসার আইসক্রিম কারখানার মালিক মহিবুল্লাহ কাওসারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদ প্রদান করেন কারখানা মালিকেরা। পরে জরিমানার অর্থ রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। এসময় বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রীমন, বোদা সেনা ক্যাম্পের সদস্যরা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কারখানা দুইটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, ক্যামিকেল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুত করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল৷
এসময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পরে কাওসার কারখানা থেকে ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরীর বিষয়ে জানতে পেরে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই আইসক্রিম কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত আইসক্রিম ধ্বংস করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫