ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাজশাহীতে অবৈধ দখল ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে আরডিএর অভিযান

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৫০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অবৈধ দখল ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে আরডিএর অভিযান

রাজশাহীতে অবৈধ দখল, নকশা বহির্ভুত ভবন নির্মাণ ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ অভিযান চালানো হয়েছে। এর মধ্যে আরডিএর বারনই আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়। এছাড়া পদ্মা আবাসিক এলাকায় নির্ধারিত আবাসিক প্লটে লিজ দলিলের শর্ত ভঙ্গ করে স্কুল ও মাদ্রাসা পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট লিজ গ্রহীতাদের নির্ধারিত সময়সীমার মধ্যে এসব প্রতিষ্ঠান অপসারণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় বিমানচত্বরের পূর্ব পাশে নির্মাণাধীন দুটি ভবনের মালিককে ৩০ দিনের মধ্যে অবৈধ অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া রাজশাহী কেন্দ্রীয় কারাগারের উত্তর পাশে একটি দোতলা ভবনের নকশা বহির্ভূত বেলকোনির কিছু অংশ ভেঙে ফেলা হয়। ভবনটির মালিককে ৩০ দিনের মধ্যে বাকি অবৈধ নির্মাণ অপসারণ করে কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়। আর পদ্মা আবাসিক এলাকার আরডিএ পার্কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ চায়ের স্টল এবং ১ নম্বর রোডের দক্ষিণ পাশের কর্নার প্লটে স্থাপিত মুদির দোকানগুলোও এক মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন আরডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। অভিযানের সময় উপস্থিত ছিলেন- অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার মো. বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার মো. নাহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

July 24, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে অবৈধ দখল ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে আরডিএর অভিযান

আপডেট সময় : ০২:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫