ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু হয়নি, দুর্ভোগে ১৫ হাজার মানুষ নলডাঙ্গায় দোকান নির্মাণ ঘিরে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ”

পঞ্চগড়ে কর্নেল তাহের দিবসে আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৪৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে কর্নেল তাহের দিবসে আলোচনা সভা

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সোমবার (২১ জুলাই) বিকালে কর্নেল আবু তাহের দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। সভার শুরুতে শহীদ কর্নেল আবু তাহেরের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় নিহত স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোক ও সমবেদনা প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক এমরান আল আমিন বলেন, শহীদ কর্নেল তাহের ছিলেন আপোষহীন নেতা, তাঁর নীতি আদর্শের প্রতি অবিচল থেকে অন্যায়ের কাছে মাথা নত করেননি বিধায় তদানিন্তন শাসকগোষ্টী কর্নেল তাহেরকে প্রহসন মূলক বিচারের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছিলেন। আজ সময় এসয় এসেছে কর্নেল তাহেরের লালিত স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জাসদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত শোষনমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখার।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশে যে অস্থিতিশীল পরিবেশ ও আইন শৃংখলার অবনতির চিত্র দেখা যাচ্ছে তা থেকে উত্তরণে অতিসত্বর জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন। বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাবেন শেখ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি সামুস কিবরিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, সদস্য হায়দার আলী, বাংলাদেশ জাসদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি আনছার আলী মিঠুন, সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র রায় প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে কর্নেল তাহের দিবসে আলোচনা সভা

আপডেট সময় : ০৪:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫