ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়া গেছে, তাদের নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাদের মনে ফ্যাসিবাদ- জামায়াত আমির

চ্যানেল এ নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৫১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়া গেছে, তাদের নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাদের মনে ফ্যাসিবাদ- জামায়াত আমির

যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়া গেছে, তাদের নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাদের মনে ফ্যাসিবাদ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, যারা শিশু রাজনীতিবিদ বলে অন্য দলকে অবজ্ঞা করছে তাদের মনে ফ্যাসিবাদ ভর করেছে। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আসুন যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা পাওয়া, তাদের যাতে তুচ্ছ তাচ্ছিল্য না করে। শিশু রাজনীতিবিদ বলে যাতে অবজ্ঞা না করে। অন্য কোনো দলকে অবজ্ঞা যাতে না করে। অরাজনৈতিক ভাষায় যাতে কথা না বলে। যারা পারবে না, তাহলে বুঝব তাদের মনে ফ্যাসিবাদ ভর করেছে। জাতীয় ঐক্যের বীজতলা আমরা তৈরি করব।’

তিনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির মূলোৎপাটনের জন্য আমরা যা দরকার করব। এতেও আমরাও বিজয় হব।’

বক্তব্যের একপর্যায়ে হঠাৎ দুই বার অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমীর। প্রথমে জ্ঞান হারানোর কিছুক্ষণ পর আবারও দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন তিনি। তবে কিছুক্ষণ পরেই আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে মঞ্চের কার্পেটে বসে আবার বক্তব্য শুরু করেন তিনি।
তিনি বলেন, ‘আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের যদি সূযোগ দেয় তাহলে মালিক হব না, সেবক হব।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্দেশনা দিচ্ছি জামায়াত থেকে আগামীতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা কোনো এমপি-মন্ত্রী সরকারি উপহার গ্রহণ করবে না। তারা ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না। নিজ হাতে টাকা চালাচালি করবেন না।’

তিনি বলেন, ‘যদি নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পায় তাহলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তার বিবরণ তুল ধরতে বাধ্য হবে। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা নিতে দিব না, দূর্নীতি আমরা সহ্য করব না।’

জামায়েত আমির বলেন, ‘আমার দুর্ভাগ্য আমি গেল আন্দোলনে শহীদ হতে পারি নাই। আপনাদের দোয়া চাই, ইনসাফের পক্ষে যে লড়াই হবে আগামীতে যে আন্দোলন হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন।’

তিনি বলেন, এখন থেকে বাংলাদেশে পুরোনো কোনো কিছুই থাকবে না। পুরোনো এই বস্তা পচা জিনিস যদি এই দেশে থাকে তাহলে কেন এত লোক জীবন দিল। নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে। এ ছাড়া এদেশ চলবে না।

July 19, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়া গেছে, তাদের নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাদের মনে ফ্যাসিবাদ- জামায়াত আমির

আপডেট সময় : ০৫:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫