ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ লালপুরে সার পরিবহনের ঘটনায় ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা লালপুরে সাপের কামড়ের কথা বলে হাসপাতালে, পরে মৃত্যু; শরীরে মেলেনি কামড়ের চিহ্ন চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১২ পদক জয় লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে আটক ২ রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৭, বিপুল মাদক উদ্ধার নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য

চব্বিশের গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখতে দাঁড়াতে হবে-ফরহাদ হোসেন আজাদ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৫৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চব্বিশের গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখতে দাঁড়াতে হবে-ফরহাদ হোসেন আজাদ

চব্বিশের গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভূলে এক হয়ে ফ্যাসিবাদকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। তিনি শনিবার (১৯ জুলাই) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানের হাট এলাকায় জুলাই গণ অভ্যূত্থানে নিহত পঞ্চগড়ের প্রথম শহীদ আবু ছায়েদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্বার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি ফ্যাসিষ্টের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে সকল দলকে একত্রিত হয়ে নির্বাচনে অংশ গ্রহন করার আহবান জানান। সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য না করার অনুরোধ করেন তিনি।

শহীদ আবু ছায়েদের স্মৃতি চারণ করে তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ আবু ছায়েদের মৃত্যু হয়েছে। আবু ছায়েদ যখন পুলিশের গুলিতে শহীদ হন তখন আমি ঢাকায় অবস্থান করছিলাম। মারা যাওয়ার পর তার লাশ খুঁজে বের করে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে। তখন আমরা এম্বুলেন্স ভাড়া করে তার লাশ এলাকায় নিয়ে আসি। লাশ আনার পরে এলাকার লোকজন জানাজা ও দাফন করতেও বাধা দেন। পরে অল্প সময়ের মধ্যে জানাজা পড়ে তাকে দাফন করা হয়। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মরদেহ দাফনে বাঁধা দেয়। বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জানাযা করে তাকে দাফন করে।

এতে আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম বক্তব্য রাখেন। এসময় শহীদ আবু ছায়েদের স্ত্রী মাজেদা খাতুন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রধান, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ আবু ছায়েদের কবর জিয়ারত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সহ দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চব্বিশের গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখতে দাঁড়াতে হবে-ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫