ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৪০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

নওগাঁর মান্দায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সতিহাট ধানহাটির পশ্চিম পাশের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত ব্যবসায়ীর নাম মানিক চন্দ্র সরকার (৪৫)। তিনি গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে। আহত অবস্থায় তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ী মানিক সরকার জানান, সতিহাটে ‘সরকার ভ্যারাইটি স্টোর’ নামে তাঁর একটি দোকান রয়েছে। সেখানে মোবাইলফোন, ইলেকট্রনিক পণ্য বিক্রির পাশাপাশি বিকাশ ও নগদের লেনদেন করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি।
তিনি আরও বলেন, ‘ধানহাটির মোড়ে পৌঁছামাত্র পেছন দিক থেকে কয়েকজন ব্যক্তি লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে মারধর করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগে সাড়ে ৬ লাখ টাকা ছিল।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ।’

July 18, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৩:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫