ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতার আহ্বান রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ৫৫ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু সাপাহারের জবই বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ পুঠিয়ায় স্বামীর ওপর ব্লেড দিয়ে হামলার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০-৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্তের আশঙ্কা বাগমারায় সড়ক নির্মাণে অনিয়ম: ১.৪৫ কিলোমিটারে নিম্নমানের সামগ্রীর অভিযোগ শ্রীবরদীতে ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু হয়নি, দুর্ভোগে ১৫ হাজার মানুষ নলডাঙ্গায় দোকান নির্মাণ ঘিরে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ

পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ, সেক্রেটারি মুহিব

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৩৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ, সেক্রেটারি মুহিব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। এতে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে জেলা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে রাশেদ ইসলামের নাম ঘোষণা করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম। পরে নব মনোনীত সভাপতি অন্যান্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে মোহিবুল্লাহ মোহিব এর নাম ঘোষণা করেন তিনি।

নব নির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম জেলা ছাত্র শিবিরের সদ্য সাবেক সেক্রেটারি ও সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব দলটির অফিস সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন। পরে নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে দলীয় শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র শিবিরের সদ্য সাবেক সভাপতি জুলফিকার রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামী আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসার ছাত্র ও সেক্রেটারি মুহিবুল্লাহ মুহিব সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় ফিকাহ বিষয়ে কামিল শ্রেনীতে পড়াশোনা করছেন।

জসমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম । আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সেক্রেটারি।

এর আগে, ২০২৫ সালের ৬ জানুয়ারি ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে দ্বায়িত্ব পান জুলফিকার রহমান ও সেক্রেটারি হিসেবে রাশেদ ইসলাম।

এদিকে দলটির সূত্রে জানা গেছে, সংগঠনের গঠনতন্ত্র মেনেই বছরের মাঝামাঝিতে এসে জেলা পর্যায়ে এত বড় পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, সদ্য সাবেক সভাপতি জুলফিকার রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় জনশক্তি হিসেবে কাজ করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ, সেক্রেটারি মুহিব

আপডেট সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫