ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • আপডেট সময় : ০১:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৪৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন দায়ে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এই দন্ডাদেশ প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। ৩০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, মো. টুটুল হাওলাদার (৪৮), শ্রী দিলীপ চন্দ্র ঘোষ (৫০), মো.শাহিনুর রহমান শাহিন (৩৩) অপরদিকে ৩ দিন বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, মো.ইয়াসিন (২৫) ও মো.বাবুল মিয়া (৪৫)।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ইতিপূর্বে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বারংবার অভিযান পরিচালনা করে জেল জরিমানা সহ নানা পদক্ষেপ গ্রহন করা সত্বেও বালু খেকোদের থামানো যাচ্ছেনা। এরই জেরে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করে। পরে বালু ব্যবস্থপনা আইনে ওই ৫ বালু খেকোদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল শেরপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ধারা ৯ (৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুরের নালিতাবাড়ী,শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা সকল বালুমহাল বিলুপ্তি ঘোষণা করা হয়। এরপরেও প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আঁধারে উপজেলার বিভিন্ন নদ-নদী,খাল,ছড়া ও গারো পাহারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, আমাদের পরিচালিত অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ করা না হলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

July 17, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেট সময় : ০১:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫