ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে কেবিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ’র মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

এল এইচ আকাশ, দিনাজপুরঃ
  • আপডেট সময় : ১১:১৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৫২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে কেবিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ’র মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

দিনাজপুরে কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) কলেজের আয়োজনে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেনের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ মাহামুদ মোকাররম হোসেন নামে ৪র্থ তালা একাডেমিক ভবন উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনের পরে ওই ভবনের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই পবিত্র কুরআন তিলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেন কে স্বরণ করে ও অত্র কলেজের মরহুম শিক্ষক-শিক্ষিকা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কেবিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার কূদরত-ই খুদা ডন।

দিনাজপুর কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) কলেজের সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কেবিএম কলেজের প্রক্তন ছাত্র নেতা আলহাজ্ব মাহবুব আহম্মেদ, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্ব আইয়ুব আলী, অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্ব মোঃ আজিজুর রহমান,কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ শাহাদত হোসেন সরকার, সমাজ সেবক ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেন এর পুত্র মোঃ শাহীন মাহামুদ প্রমুখ। আলোচনা সভা শেষে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেবিএম কলেজ, দিনাজপুর-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি প্রাচীন বিদ্যাপীঠ। ১৯৬৮ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মাহমুদ মোকাররম হোসেন তিনি শুধু একজন অধ্যক্ষই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ এবং এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ।

তিনি ১৯২৬ সালে দিনাজপুর কোতোয়ালি থানার যোগীবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এবং ০৪ জুলাই ২০০০ ইং সালে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরে কেবিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ’র মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:১৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫