বাগাতিপাড়ায় ফারিয়া’র নির্বাচনে নিজের ভোটও না পাওয়া প্রার্থী এবার হলেন সভাপতি
- আপডেট সময় : ০৯:১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৬৭০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ফারিয়া’র নির্বাচনে নিজের ভোটও না পাওয়া প্রার্থী এবার হলেন সভাপতি
নাটোরের বাগাতিপাড়ায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর নির্বাচনে নিজের ভোটও নিজেকে না দেওয়া সভাপতি প্রর্থী গ্লোব ফার্মা লি: এর মোশাররফ হোসেন এবার সভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার (১৩ জুলাই) রাতে পার্শ্ববতী লালপুরের ধুপইল বাজারে মমতা প্যাথলজিতে ফারিয়া সংগঠনের সকল সদস্যদের মৌখিক ভোটের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। একই সাথে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
এর আগে চলতি বছরের গত ১২ ফেব্রুয়ারি বাগাতিপাড়ার দয়ারামপুর বাজারে ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে মুঞ্জুরুল কবির বাবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তাকে চাকরির বদলি জনিত কারণে সিরাজগঞ্জ জেলায় চলে যেতে হয়। সেকারণে ফারিয়ার সভাপতি পদটি শূন্য হওয়ায় মোশাররফ হোসেনকে সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ২০২৫ এর নির্বাচনে মোশাররফ হোসেন তার নিজের ভোটও নিজেকে দেননি। এবার তাকে যোগ্য মনে করে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর বাগাতিপাড়া শাখার কমিটিতে সিনিয়র সহসভাপতি এভারেস্ট ফার্মা লিমিটেডের মোঃ সাদেক হোসেন ও এস.কে ফার্মা লিমিটেডের মোঃ জাহিদ হোসেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে এসবি ল্যাবরেটরীজের মোঃ আল-আমিন, ফার্মাশিয়া কোম্পানী লিঃ এর মোঃ শাহ আলম সাংগগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক পদে কনকর্ড ফার্মা লিঃ এর মোঃ সেলিম রেজাকে নির্বাচিত করা হয়েছে।
বাগাতিপাড়া শাখার ফারিয়া’র পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মদিনা ফার্মার মোঃ শাহিন আলম এবং সঞ্চালনায় ছিলেন, অপসোনিন ফার্মার গোলাম নবী।
উল্ল্যেখ থাকে যে চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারি মাসে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) বাগাতিপাড়া শাখার আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।




















