পঞ্চগড়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত দুইজনকে সংবর্ধনা দিলো জেলা প্রশাসন
- আপডেট সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৩৯৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত দুইজনকে সংবর্ধনা দিলো জেলা প্রশাসন
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পর্যায়ে পূরষ্কার প্রাপ্ত একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে কর্মরত এবং তরুণ স্বীকৃতি প্রাপ্ত পরিবশেকর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবছর তামাক নিয়ন্ত্রণে এ বছর জাতীয় সন্মাননা হিসেবে গত ৩১ মে উসমানী স্মৃতি মিলনায়তনে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে মাহমুদুল ইসলাম মামুনকে পরিবেশ নিয়ে নিরলস কাজ করার জন্য এবছর তাকে ২৫ জুন ঢাকায় তার হাতে জাতীয় পদক তুলে দেয়া হয়।

রবিবার (১৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে তাদের দুজনকে সংবর্ধনা দেয়া হয়। পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামির জেলা আমির ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলার বিভিন্ন স্তরের নাগরিক বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সংবর্ধিত দুইজনের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে পরিবেশ কর্মী মামুনকে একটি বাই সাইকেল উপহার দেয়া হয়।




















