ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান পঞ্চগড় জেলা জজ আদালতে ঘুষ দাবির অভিযোগ, ৪০০ টাকা ফেরত দেওয়ার ভিডিও থাকার দাবি নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পঞ্চগড়ে গণসংযোগে ব্যারিস্টার নওশাদ জমির

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে গণসংযোগে ব্যারিস্টার নওশাদ জমির

জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ব ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের সাথে জনসম্পৃক্ততা বাড়াতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনভর জনসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টারন ওশাদ জমির। তিনি শনিবার (১২ জুলাই) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সিলাইগুটি বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন।

এ সময় তিনি এলাকার পাটচাষী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। কৃষিনির্ভর এই অঞ্চলে পাটচাষে আধুনিকায়ন ও লাভজনকতা নিয়ে তিনি বলেন,পাটচাষকে আধুনিক ও টেকসই করতে যা কিছু প্রয়োজন আমরা তাদের পাশে থাকবো। কৃষকের উন্নয়নে দলীয় পর্যায়ে সহায়তা অব্যাহত থাকবে।”

পরে তিনি রাজনৈতিক হয়রানির শিকার ও কারা নির্যাতনের ভুক্তভোগী ছাত্রদল নেতা বাসার আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। বাসারের বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং ন্যায়বিচার ও সহানুভূতির আশ্বাস দেন।

এরপর হাটবাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার নওশাদ জমির। এ সময় তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরেন এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় এ নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নওফল জমির এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে গণসংযোগে ব্যারিস্টার নওশাদ জমির

আপডেট সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫