ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

পঞ্চগড়ে আগামী ১০ দিনের মধে বৃষ্টি না হলে কমতে পারে আমন উৎপাদন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আগামী ১০ দিনের মধে বৃষ্টি না হলে কমতে পারে আমন উৎপাদন

পরিবর্তিত আবহাওয়ার প্রভাব পড়েছে পঞ্চগড়ে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চলতি আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।প্রায় দুই সপ্তাহ ধরে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন রোপনের জমি তৈরি করতে পারছেনা কৃষক। প্রকৃতির নিয়মে পানির উপড় নির্ভর এ অঞ্চলের কৃষক। কৃষকরা এর মধ্যে বাদাম, ভুট্টা সহ নানা ফসল তুলে নিলে জমিতে পানির অভাবে জমিতে আগাছার জন্ম হয়েছে। কৃষকরা জমি তৈরি করতে বৃষ্টির অপেক্ষা করছে। এছাড়া এর মধ্যে বীজতলার চারা নষ্ট হতে বসেছে।খুব সহসা বৃষ্টি না হলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মূখে পড়তে পারে।কৃষকরা তাদের আমন ধানের চাষে সেচ না দিয়ে বর্ষার পানির উপড় নির্ভর করে ‘এতে করে খরচ কম হয়।

আবাদের পর এই আমন ধানের উপড় খাবার সহ পরিবারের অন্যান্য খরচ এই ধানে র্নিভর। সেই যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে। তবে জমি অনুযায়ি বাংলা মাসের মধ্য আষাঢ় থেকে শুরু করে শ্রাবণের শেষ পর্যন্ত আমনের চারা জমিতে রোপন করা হয়ে থাকে। চলতি বছর আষাঢ়ের শুরুর দিকে বর্ষার বৃষ্টিপাত শুরু হয়। এতে কৃষকরা কিছুটা হলেও হাঁফ ছেড়ে আশায় বুক বেধেঁছিল। কিন্তু হঠাৎ করেই সেই বৃষ্টি বন্ধ হয়ে যায়। এতে করে খরা দেখা দেয়। প্রায় দিন আকাশে মেঘ দেখা দিলে বৃষ্টি হচ্ছেনা। কিছু কিছু সময় ধরে বৃষ্টি হলেও তা শুধু মাটি ভিজে গেলেও ‘তবে সেই বৃষ্টি কোনো কাজে আসছেনা।আষাঢ় শেষ হওয়ার পথে ‘কিন্তু কাঙ্খিত বৃষ্টি নেই। ফলে জেলার কৃষকদের মাঝে চিন্তা বেড়েছে। তবে জেলার কিছু কিছু জায়গায় আমন রোপন শুরু হলেও অধিকাংশ এলাকায় কৃষক তার জমিতে একটি চারা রোপন করতে পারেনি।

জানা যায়, এ সময়টিতে এ জেলায় ‘বলান’ বা ‘দোগাছি’ আমন চারা রোপন করে থাকেন কৃষকরা। পরে আমন ক্ষেত থেকে সেই চারা তুলে নিয়ে পুনরায় চারা রোপন করে থাকেন। এতে করে ধানের ফলন ভালো হয়। এর ফলে কোন চিটা ধরেনা। বৃষ্টি না হওয়ায় জমিতে পানি জমে না থাকার দরুণ অধিকাংশ কৃষক তাদের জমিতে এই ‘বলান’ চারা রোপন করতে পারেনি। তবে কেউ কেউ সেচ দিয়ে চারা রোপন করলেও জমির মাটি পরে ফেঠে চৈৗচির হয়ে যাচ্ছে।পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ও আটোয়ারী উপজেলার ধামোর এলাকার অনেক কৃষকরা এম অবস্থায় পড়েছে। কদিন আগে ওই এলাকায় গেলে এ অবস্থা পরিলক্ষিত হয়েছে। আটোয়ারীর বারোঘাটি ও গিরাগাঁও কৃষক রশিদ এবং কফিল জানান বৃষ্টির পানির অভাবে আমরা আমন রোপন করতে পারিনি। জমি তৈরি করবো কখন আর চারা রোপন করবো কখন।

এদিকে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমনের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে এক লাথ ৩০ হাজার হেক্টর জমি।

এব্যাপারে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন ‘নীচু জমিতে পানি আছে। আমন রোপন চলছে। যে সব জমিতে পানি নাই ‘এ সুযোগে সেসব জমিতে ঘাস ওষুধ দেওয়া হচ্ছে। বৃষ্টি হলেই জমি তৈরি করা হবে। আগামী ৮ অথবা দিনের মধ্যে বৃষ্টি না হলে আমন রোপন দেরী হতে পারে। সে ক্ষেত্রে উৎপাদন কমে আসতে পারে। কারন হিসেবে তিনি বলেন চারার বয়স বেশি হলে উৎপাদন কম হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে আগামী ১০ দিনের মধে বৃষ্টি না হলে কমতে পারে আমন উৎপাদন

আপডেট সময় : ০৪:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫