ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

পঞ্চগড়ে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে আপ বাংলাদেশের লিফলেট বিতরণ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ২৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে আপ বাংলাদেশের লিফলেট বিতরণ

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও বিচারিক হত্যার বিচার করা, পুলিশ ও প্রশাসনের দৃশ্যমান সংস্কারসহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে আপ বাংলাদেশের নেতাকর্মীরা। সোমবার (৭ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা শহরে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।

এ সময় আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সংগঠক নাঈম আহমেদ, কেন্দ্রীয় সদস্য আবরার হামিম, মাসুদ রানা, তৌসিফ মাহমুদ সোহান, স্থানীয় সংগঠক ফজলে রাব্বি,তানভীর হোসাইন, মাসুদ রানা, খালিদ মোহাম্মদ, ফাহাদ মন্ডলসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। ছাত্র, শিক্ষক, শ্রমজীবী ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।

আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন, জুলাই মাসকে সামনে রেখে আমরা সারা দেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে আজ পঞ্চগড়ে গণসংযোগ করেছি আমরা। সরকারকে অবশ্যই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন করে যারা অর্থ পাঁচারের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজি বন্ধ করতে হবে। আমরা পথে প্রান্তরে মানুষের কাছে যাচ্ছি। তারা আমাদের সাথে একমত পোষণ করছেন। অনেকে নির্বাচন নিয়ে ব্যস্ত। যখন মানুষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার কেউ নেই তখন আমরা সেসব বিষয় তুলে ধরার জন্য পথে নেমেছি।

July 7, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে আপ বাংলাদেশের লিফলেট বিতরণ

আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫