ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

তিন দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টা থেকে ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের সামনে এসে মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, ইঞ্জিনিয়ারিং পেশার মর্যাদা রক্ষা এবং পেশাগত মান নিশ্চিত করতে তারা এই কর্মসূচি পালন করছেন। তিন দফা দাবি হচ্ছে:- ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড/সমমান পদে প্রবেশের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোনো কোটা বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না; টেকনিক্যাল ১০ম গ্রেড/সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে- যাতে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীরা সমানভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না- এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীদের দাবি, এসব ব্যবস্থা না নিলে প্রকৃত ইঞ্জিনিয়াররা অবমূল্যায়িত হবেন এবং পেশার মান ক্ষুণ্ন হবে। দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

July 3, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫