ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা বিশাল গ্রেপ্তার

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০১:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা বিশাল গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍‍্যাব। একই সাথে অপহরণ মামলার মূলহোতা মো. বিশাল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিশাল কাশিয়াডাঙ্গা কাঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে। বুধবার (২ জুলাই) র‍‍্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍‍্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। আত্মীয়তার সুবাদে অভিযুক্ত যুবক তার বাড়িতে নিয়মিত যাতায়াত করত এবং বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। রাজি না হলে গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে থেকে অভিযুক্ত বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা ওই স্কুলছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে ২৬ জুন কাটাখালী থানায় মামলা হয়।

র‍‍্যাব জানায়, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‍‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং মূলহোতা বিশালকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার যুবক বিশালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

July 2, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা বিশাল গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫