ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

শেরপুর সীমান্তে হাতিও অন্যান্য বন্যপ্রাণী খাদ্য উপযোগী গাছের চারা রোপনের উদ্বোধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর সীমান্তে হাতিও অন্যান্য বন্যপ্রাণী খাদ্য উপযোগী গাছের চারা রোপনের উদ্বোধন

শেরপুরের শ্রীবরদী সহ পাহাড়ি সীমান্তের রাজা পাহাড় এলাকায় বন বিভাগের উদ্যোগে হাতি ও অন্যান্য বন্য প্রাণীর খাদ্য উপযোগী নবনির্মিত ৪০ হেক্টরে গাছের বাগানে প্রায় ৬০ প্রজাতির গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। ২৯ শে জুন রবিবার দুপুরে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের কর্ণঝোড়া ফরেস্ট বিটের উদ্যোগে রাজা পাহাড় এলাকায় ২০২৪/২০২৫ অর্থ বছরে পরিচালন ব্যয় খাতের আওতায় ৪০ হেক্টর জমিতে এসব গাছের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ৪০ হেক্টর জায়গায় বাগানে গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।এসময় কর্ণঝোড়া বিট কর্মকর্তা মো: আব্দুর রাকিব, ডুমুরতলা বিট কর্মকর্তা মো: রকিবুল হাসান রকি, ফরেস্টার মাজহারুল হক, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান মেম্বার, উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু, স্থানীয় বিএনপি’র সভাপতি জামরুল চৌধুরী সহ স্থানীয় জনগোষ্ঠী, উপকারভোগী ও বন বিভাগ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, বন বিভাগের উদ্যোগে কর্ণঝোড়া বিটের রাজা পাহাড় এলাকায় ৪০ হেক্টর বনভূমিতে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য উপযোগী বাগান নির্মাণের লক্ষ্যে চাপালিশ, বট, পাকুড়, জলপাই, কাজুবাদাম, কাঠ বাদাম, ঢাকিজাম, পুতিজাম, কাঠাল, বড়ই, করমচা, বেল, চালতা, আতাফল, বহেড়া,আমলকি, হরিতকি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, অর্জুন, শাল, গর্জন, গামার, চিকরাশি, শিলকড়ই, কদম, পলাশ, শিমুল, কাঞ্চন, কানাইডিংগা, ধানছড়া, বাজনা, রঞ্জনা, তাল, গাদিলা, জগডুমুর, কামরাংগা মহুয়া, সেওরা, কাউফল, নাগেশ্বর সহ প্রায় ৬০ প্রজাতির চারা রোপন করা হবে বলে জানান।

June 29, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেরপুর সীমান্তে হাতিও অন্যান্য বন্যপ্রাণী খাদ্য উপযোগী গাছের চারা রোপনের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫