ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বড়াইগ্রামে নিখোঁজের ৬ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর র ক্তা ক্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:২১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে নিখোঁজের ৬ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর র ক্তা ক্ত মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে মিনহাজ হোসেন আবিরের (৮) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার মহিষ ভাঙ্গা এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবির একই এলাকার মিলন হোসেনের ছেলে এবং স্থানীয় কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় মিনহাজ হোসেন আবির। পরে সন্ধ্যায় তার বাবা থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন। এদিন রাত ৯টার দিকে বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার একটি মসলা ফ্যাক্টরির পাশে রক্তমাখা সাইকেল দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশে খোঁজাখুজির এক পর্যায়ে ভুট্টা ক্ষেতে আবিরের রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার (২৭ জুন) সকালে ময়নাতদন্তের জন্য নাটোর হাতপাতাল মর্গে মরদেহটি প্রেরণ করা হয়।

ওসি গোলাম সারওয়ার আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।
এদিকে নিহত আবিরের বাবা মিলন হোসেন বলেন, যারা আমার একমাত্র ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে নিখোঁজের ৬ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর র ক্তা ক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫