ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

বাগাতিপাড়ায় মায়ের ওপর অভিমান করে এক স্কুল ছাত্রীর আ ত্মহ ত্যা!

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৩২৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মায়ের ওপর অভিমান করে এক স্কুল ছাত্রীর আ ত্মহ ত্যা!

নাটোরের বাগাতিপাড়ায় মায়ের ওপর অভিমান করে সাবিনা আক্তার (১৬) নেমের এক এক স্কুল ছাত্রী তরল কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। বুধবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে নিজ বাড়িতে ফসলে দেওয়া কীটনাশক পান করে। পরিবারের লোকজন টের পেয়ে রাত ৮টা ৪০ মিনিটে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে এদিন রাত ১০টা ২০ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সাবিনা আক্তার উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর গ্রামের মোঃ জমশেদ রানার মেয়ে এবং একই উপজেলার পৌর এলাকার লক্ষ্মণহাটী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী ছিল।

খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রথমিক সুরাৎহাল প্রতিবেদন তৈরি করে সাবিনা আক্তারের মরদেহ থানায় নিয়ে যায়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মৃত সাবিনা আক্তারের মা মোছাঃ শেফালী বেগমের বরাত দিয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রিয়াজুল হাসান এই প্রতিবেদককে জানান, সাবিনা শারিরীকভাবে অসুস্থ ছিল। সে প্রায় সময়ই তার ছোট ভাই-বোনদের সাথে খারাপ আচরণ করত। এনিয়ে ঘটনার দিন বিকেলে সাবিনাকে তার মা বকা দিয়ে বলে তুই বাড়িতে থাকলেই যন্ত্রণা করিস, তুই স্কুলে থাকলেই শান্তিতে থাকি। এসময় সে মাকে বলে এবার একেবারি শান্তিতে থাকিস। এরপর বাড়ির সকলের অজান্তে সে সন্ধ্যায় বাড়িতে রাখা ফসলে দেওয়া তরল কিটনাশক পান করে নিজের বিছানায় শুয়ে পড়ে এবং তার বোনকে বলে আমি বিষ খাইছি। পরে বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে সাবিনার মৃত্যু হয়।

মোঃ রিয়াজুল হাসান আরো বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মায়ের ওপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

June 25, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মায়ের ওপর অভিমান করে এক স্কুল ছাত্রীর আ ত্মহ ত্যা!

আপডেট সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫