ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

ধামইরহাটে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৩৭৩ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধামইরহাটে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নওগাঁ’র ধামইরহাটে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ইএসডিও‘র আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), মোছাঃ জেসমিন আক্তার এর সভাপতিত্বে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী, আলোচনা সভা, ২০০ বৃক্ষ বিতরণ, আলতা দীঘিতে পরিচ্ছন্ন অভিযান ও রসপুর আশ্রায়ণে বৃক্ষ রোপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জোবায়ের, প্রকৌশলী আঃ হাকিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মনসুর আলী, বনবিট অফিসার মোঃ আনিছুর রহমান, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক মোঃ পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌঃ, ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর প্রনব কুমারসহ বিভিন্ন দপ্তর প্রতিনিধি, ইয়ুথ গ্রুপ, কমিউনিটির পিপল, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় মোছাঃ জেসমিন আক্তার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), তার বক্তব্যে বলেন “আমাদের পরিবেশ আমাদের বেচে থাকার উৎস। আমরা যে বাতাস শ্বাস নিই, তা থেকে শুরু করে আমরা যে খাবার খাই এবং যে পানি পান করি, তা-আমাদের অস্তিত্বের প্রতিটি দিক প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত। বিশ্বের প্রায় ৯০% মানুষ বিভিন্ন দূষণের স্বীকার হয়। আজ আমরা বন উজাড়, দূষণ, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের মতো উদ্বেগজনক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে টেকসই উন্নয়ন কেবল তখনই সম্ভব যদি আমরা আমাদের পরিবেশকে সম্মান করি এবং যত্ন নিই। আমাদের প্রশাসন পরিবেশবান্ধব অনুশীলন প্রচার, বৃক্ষরোপণ অভিযানকে সমর্থন, প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং সংরক্ষণ প্রচেষ্টায় সম্প্রদায়কে সম্পৃক্ত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
এছাড়াও এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

June 25, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেট সময় : ০৪:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫