ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করা হবে-বিসিবি সভাপতি

এম এম মামুন চ্যানেল এ নিউজ:
  • আপডেট সময় : ০১:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করা হবে-বিসিবি সভাপতি

আঞ্চলিক ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কাঠামো তৈরির আলোচনা বেশ দীর্ঘ। যদিও সেভাবে আলোরমুখ দেখেনি বললেই চলে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তিনি। এ জন্য বিকেন্দ্রীকরণ কৌশল হাতে নিয়েছেন তিনি। রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করার কথা।co

রোববার (২২ জুন) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদমাধ্যমকে বুলবুল এ সব কথা বলেন।

প্রিমিয়ার লিগ চালু করা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড (বিকেন্দ্রীকরণ) করতে চাই। রাজশাহীতে প্রথম শ্রেণির ক্রিকেট হয় মাঝে মধ্যে। আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে আমরা ক্রিকেট সক্রিয়তা আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেইনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে।’

টেস্ট ক্রিকেটে এখনো পিছিয়ে বাংলাদেশ। লাল বলের সংস্করণে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় বুলবুলের, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম, বাংলাদেশের মানুষ বিশেষ করে গতকালকে খুলনায়, আজকে রাজশাহীতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ এরই মধ্যে পূর্ণ সদস্য (আইসিসির)। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা এই আয়োজন সব সময় করতে চাই। এটা একটা অংশ।’

দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিকেন্দ্রীকরণ নিয়ে বুলবুল বললেন, ‘আপনারা জানেন, ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে যাচ্ছি। সব জায়গাতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়রা যুক্ত হতে পারেন। কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। সে বিষয়ে আমরা আলোচনা করব।’

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের আউটফিল্ডের প্রশংসা করে বুলবুল বলেন, ‘দেখছেন এই গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম সুযোগ-সুবিধা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এমনিতেই আউটফিল্ড বের হয়ে আসবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করা হবে-বিসিবি সভাপতি

আপডেট সময় : ০১:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫